নেপালের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি - The News Lion

নেপালের সরকার ভেঙে দিলেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি



দি নিউজ লায়ন ; নেপালের সরকার ভেঙে দিলেন  প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। নেপালের  প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশে এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট।   সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানা গিয়েছে,  পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী।  


২০২১ সালের ৩০ এপ্রিল ও ১০ মে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়।  প্রধানমন্ত্রী ওলির বিরুদ্ধে ক্ষমতাসীন নেপাল কমিউনিস্ট পার্টির (এনসিপি) অভিযোগ, তিনি সরকারি সিদ্ধান্ত ও নিয়োগে এনসিপিকে এড়িয়ে চলছিলেন।  


 ওলি তার  নিজ দল নেপাল কমিউনিস্ট পার্টিকে এড়িয়ে অন্তরঙ্গ একটি উপদলকে নিয়ে কাজ চালিয়ে যাওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।  এদিকে শনিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠকে করেন প্রধানমন্ত্রী ওলি। রোববার সকালে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, তাঁর সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে সরকার ভেঙে দেওয়া হোক। এর পরেই নেপালের সরকার ভেঙে দিলেন  প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.